News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে এলেন বিজেপি’র উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক তথা সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা
Image

রাজ্যে এলেন বিজেপি’র উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক তথা সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর:
রাজ্যে এলেন বিজেপি সর্ব ভারতীয় মুখপাত্র, উত্তর-পূর্বাঞ্চলের সংযোজক তথা সাংসদ ড. সম্বিত পাত্রা। এদিন এমবিবি বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস সহ দলের অন্যান্য নেতৃত্বগণ। এদিন রাজ্যে এসেই বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। শাসক ও শরিক দলের একাধিক সংঘাতের চিত্র লক্ষ্য করা গেছে। একাধিক ঘটনার জন্য খোদ মুখ্যমন্ত্রী শরিক দল তিপ্রা মথার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এমনকি শাসক দলের অন্দরেও দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। এই সব বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই গোটা রাজ্যব্যাপী। এমতাবস্থায় সর্বভারতীয় মুখপাত্রের রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top