News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মতিনগরে মাদকচক্রের বিরুদ্ধে ডেপুটেশন, সাসপেন্ড হওয়া পুলিশ কনস্টেবলের পক্ষে তদন্তের দাবি
Image

মতিনগরে মাদকচক্রের বিরুদ্ধে ডেপুটেশন, সাসপেন্ড হওয়া পুলিশ কনস্টেবলের পক্ষে তদন্তের দাবি

আগরতলা, ২৭ অক্টোবর : মতিনগর এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। আজ আমতলী থানায় এলাকাবাসীর পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। ডেপুটেশনে তারা মতিনগর এলাকার চারজন কুখ্যাত মাদক কারবারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, সম্প্রতি সাসপেন্ড হওয়া এক পুলিশ কনস্টেবলের পক্ষে তদন্তের দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, গতকাল ঘটে যাওয়া ঘটনায় ওই পুলিশ কনস্টেবলকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। তারা দাবি করেন, যেসব ব্যক্তিরা অভিযোগ করেছিলেন তারাই দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক পাচার ও দালালি ব্যবসার সঙ্গে যুক্ত। এলাকাবাসীর বক্তব্য, প্রকৃত অপরাধীদের আড়াল করতে গিয়ে এক সৎ পুলিশকর্মীকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।

ডেপুটেশনে তারা প্রশাসনের কাছে দাবি জানান, পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। যদি তদন্তে ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে প্রমাণ মেলে তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। তবে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে অবিলম্বে তাঁর সাসপেনশন প্রত্যাহার করে পুনরায় কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হোক।

জানা গেছে, গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে মাদকচক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ, অন্যদিকে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি।

আমতলী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেপুটেশন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের নজরে পাঠানো হবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top