News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রাসা সিভিল সোসাইটির বনধে বাগবাসায় জাতীয় সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ জনগণ
Image

তিপ্রাসা সিভিল সোসাইটির বনধে বাগবাসায় জাতীয় সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ জনগণ

ধর্মনগর, ২৩ অক্টোবর :
তিপ্রাসা সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘণ্টার রাজ্যব্যাপী বনধের প্রভাব পড়েছে উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসা এলাকাতেও। বনধের সমর্থনে সকাল থেকেই পিকেটিং শুরু হয়। সকাল ছ’টা নাগাদ বনধ সমর্থকেরা ৮ নম্বর জাতীয় সড়কে নেমে পিকেটিং শুরু করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আটকে পড়ে পণ্যবাহী লরি, যাত্রীবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন। সাধারণ যাত্রীদের পাশাপাশি গাড়িচালকদেরও চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। অনেক যানবাহনকে বিকল্প রাস্তায় ঘুরে যেতে হয়।

এদিন মহিলা পুরুষ উভয়েই বনধের সমর্থনে পিকেটিংয়ে অংশ গ্রহন করেছেন।

Releated Posts

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের…

ByByReshmi Debnath Jun 20, 2026

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top