News Flash

Image

নেশাগ্রস্ত যুবতির মারে গুরুতর আহত মহিলা

আগরতলা, ২২ অক্টোবর:
বোধজংনগর থানার অন্তর্গত বণিক্য চৌমুহনী শান্তিপাড়া পঞ্চায়েত এলাকায় এক নেশাগ্রস্থ যুবতীর মারে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, একই বাড়িতে ভাড়া থাকা দুই যুবতীর মধ্যে বচসা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপাড়া এলাকার সুধাংশু দাসের বাড়িতে ভাড়া থাকেন রূপা দেববর্মা ও রিয়া (সুখরানী) দেববর্মা নামে দুই যুবতী। তারা আলাদা ঘরে থাকলেও একই বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন। আজ সন্ধ্যায় কোনও ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই বাকবিতণ্ডা মুহূর্তের মধ্যেই মারামারিতে রূপ নেয়। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় থাকা রিয়া দেববর্মার দ্বারা রূপা দেববর্মাকে প্রচণ্ডভাবে প্রহার করে গুরুতর জখম করে ফেলে।

খবর পেয়ে বোধজংনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত রূপা দেববর্মাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
অভিযুক্ত রিয়া দেববর্মাকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, তারা দু’জনেই মদ্যপান করেছিলেন। রিয়ার বাড়ি আমবাসায়, আর রূপা দেববর্মার বাড়ি মান্দাই এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবতীকে গ্রেপ্তার করে মাদকাসক্ত অবস্থায় থাকার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বোধজংনগর থানার পুলিশ।

Releated Posts

ডিজিপি অনুরাগের মৃত্যু, তদন্তকারী দল সম্প্রসারণ, সদস্য সংখ্যা বেড়ে ১০

আগরতলা, ২৮ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত আরও দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top