News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাগেরজলায় বাস ও অটো চালকদের দ্বন্দ্বে চরম উত্তেজনা, অবরোধে অচল পরিবহন ব্যবস্থা
Image

নাগেরজলায় বাস ও অটো চালকদের দ্বন্দ্বে চরম উত্তেজনা, অবরোধে অচল পরিবহন ব্যবস্থা

আগরতলা, ২২ অক্টোবর : রাজধানীর নাগেরজলা বাসস্ট্যান্ডে বুধবার সকাল থেকে দেখা গেল চরম উত্তেজনা। বাস ও অটো চালকদের মধ্যে দীর্ঘদিনের মতভেদ এদিন বিস্ফোরিত আকার ধারণ করে, ফলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন অটো চালকরা।

অটো শ্রমিকদের অভিযোগ, নিয়ম অনুযায়ী স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর রাস্তার পাশে বড়জোর সাত মিনিট দাঁড়িয়ে যাত্রী তোলার কথা, কিন্তু বাস্তবে বাস চালকরা প্রায় ১৫ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন। এর ফলে পুরো রাস্তা জুড়ে বাসের লাইন তৈরি হয়ে যায় এবং অটো চলাচলের জায়গা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

অটো চালকদের অভিযোগ, এর ফলে যাত্রীসহ অটো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়, যা শুধু অসুবিধাজনকই নয়, আর্থিক ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা জানান, “এই সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে। বারবার অনুরোধ করেও কোনো সমাধান হয়নি। বাস চালকরা নিয়ম মানতে নারাজ।”

এর প্রতিবাদে ক্ষুব্ধ অটো শ্রমিকরা বুধবার বাসগুলির সামনে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভে সামিল হন। ফলে কিছু সময়ের জন্য নাগেরজলা এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অটো চালকরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, অটো চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা না দিলে এবং বাস চালকদের অনিয়ম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে অটো চালকরা।

Releated Posts

বুথে হামলার ঘটনায় বক্সনগরের বিধায়কসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ

বক্সনগর, ১৪ এপ্রিল: বুথ কেন্দ্রের মধ্যে হামলার ঘটনাকে কেন্দ্র করে বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Apr 14, 2026

খোয়াইয়ে স্ট্রং রুম পরিদর্শনে আইজি , গণনা কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখলেন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনের ফল ঘোষণাকে সামনে রেখে খোয়াই মহকুমায় নিরাপত্তা…

ByByReshmi Debnath Apr 14, 2026

আমতলী বারুইপাড়ায় উশৃঙ্খল মহিলার তাণ্ডব, এলাকাবাসীর চাপে গ্রেফতার

আগরতলা, ১৪ এপ্রিল: আমতলী থানার অন্তর্গত বারুইপাড়া এলাকায় এক মহিলার দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে এলাকাবাসীর…

ByByReshmi Debnath Apr 14, 2026

ফটিকরায়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাবার গুদাম পুড়ে ছাই

ফটিকরায়, ১৪ এপ্রিল: ফটিকরায়ের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ৫ নম্বর…

ByByTaniya Chakraborty Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top