News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বাগানে এক মহিলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
Image

চা বাগানে এক মহিলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ২২ অক্টোবর:
সাব্রুম থানাধীন লুধুয়া চা বাগানে এক মহিলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার ভাই থানায় খুনের অভিযোগ এনে মামলা দায়ের করেছে। মৃতার নাম প্রমিলা দাস, স্বামী মিঠু দাস।

ঘটনার বিবরণে মৃতার স্বামী জানিয়েছেন, আজ সকালে কাজ থেকে ফিরে এসে দেখতে পান তার স্ত্রী ঘরে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে মৃতার ভাইয়ের অভিযোগ ওই মহিলাকে খুন করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সাবরুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই। ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি করেছেন তিনি। যদিও পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top