News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর:
আলোর উৎসব দীপাবলি এবার সীমান্তে এক বিশেষ দৃশ্যের সাক্ষী হল। সোমবার ইন্দো-বাংলা সীমান্তের আগরতলা-আখাউড়া চেকপোস্টে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিএসএফ জওয়ানদের সঙ্গে একসঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করেন।
এদিন সন্ধ্যায় তিনি সীমান্তে পৌঁছে জওয়ানদের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং মিষ্টি বিতরণ করে উৎসবের আনন্দ ভাগ করে নেন। প্রাক্তন মন্ত্রী বলেন, “দেশের সীমান্তে যেভাবে আমাদের জওয়ানরা দিনরাত পাহারা দিয়ে চলেছেন, তাঁদের সাহস ও ত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই।”

তিনি এদিন সম্প্রতি সফলভাবে সম্পন্ন হওয়া অপারেশন সিঁদুর-এর জন্য ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রতিমা ভৌমিক বলেন, “যেভাবে অপারেশন সিঁদুরে আমাদের বাহিনী সাফল্য অর্জন করেছে, তেমনি ভবিষ্যতেও তারা দেশবাসীর সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।”

অন্যদিকে, বিএসএফ জওয়ানরাও এদিন আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে মোমবাতি জ্বালিয়ে, বাজি ফাটিয়ে এবং দেশপ্রেমের আবহে দীপাবলি উদযাপন করেন।
মোমের আলো, মিষ্টির গন্ধ আর দেশপ্রেমের আবেগে ভরে ওঠে সীমান্তের বাতাবরণ। সীমান্তে এমন মানবিক মুহূর্ত প্রত্যক্ষ করে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top