News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘিলাতলিতে মর্মান্তিক বিদ্যুৎ দুর্ঘটনা, মৃত যুবকের পরিবারকে সান্ত্বনা দিতে গেলেন বিদ্যুৎ মন্ত্রী
Image

ঘিলাতলিতে মর্মান্তিক বিদ্যুৎ দুর্ঘটনা, মৃত যুবকের পরিবারকে সান্ত্বনা দিতে গেলেন বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২০ অক্টোবর : কল্যাণপুর ব্লকের অন্তর্গত ঘিলাতলী গ্রামের মণিপুরী পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বিদ্যুৎ স্পর্শে মৃত্যুবরণ করলেন অজয় দেবনাথ নামে এক ২২ বছরের যুবক। এই মর্মান্তিক ঘটনার পর আজ প্রয়াতের বাড়িতে গেলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিদ্যুৎ নিগমের শীর্ষ কর্মকর্তারা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, অজয় দেবনাথ বিদ্যুতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, তবুও অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এখনও পর্যন্ত এই দুর্ঘটনার কারণ পরিষ্কার নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খোলা তার বা ত্রুটিপূর্ণ সংযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার দিন থেকেই এলাকায় চরম উত্তেজনা এবং ক্ষোভ বিরাজ করছে। আজ সকালে ঘটনাস্থলে বাড়িতে যান মন্ত্রী রতন লাল নাথ। বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান। এরপর তিনি অজয়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাঁদের হাতে তুলে দেন সমবেদনার বার্তা এবং আশ্বাস।

মন্ত্রী বলেন, একটি অমূল্য প্রাণ চলে যাওয়ার যন্ত্রণায় আমরা সকলেই শোকাহত। অজয় দেবনাথের পরিবারের চোখে যে অশ্রু দেখেছি, তার কোনো মূল্যায়ন নেই। কোনো সমবেদনাই এই শোককে হালকা করতে পারে না। তবে আমাদের সরকার এবং প্রশাসন সর্বদা তাঁদের পাশে রয়েছে। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আমরা সাধ্যমতো সাহায্য করব।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top