News Flash

  • Home
  • দিনের খবর
  • দীপাবলির শুরুতেই প্রবল বৃষ্টি তামিলনাড়ুতে, চেন্নাই জুড়ে জলজট—বৃষ্টির প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন
Image

দীপাবলির শুরুতেই প্রবল বৃষ্টি তামিলনাড়ুতে, চেন্নাই জুড়ে জলজট—বৃষ্টির প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন

চেন্নাই, ২০ অক্টোবর : দীপাবলির উৎসবের আমেজের মধ্যেই প্রবল বৃষ্টিতে ভেসে গেল চেন্নাই ও সংলগ্ন অঞ্চল। সোমবার সকাল থেকেই শহরের একাধিক এলাকা—ভেলাচেরি, মেদাভাক্কম, পল্লিকারানাই ও ইসিআর নীলাঙ্কারাই—জুড়ে ভারি বৃষ্টিপাতের ফলে জলজট তৈরি হয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে ২২ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রঝড় ও বিদ্যুৎ চমক সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমডি-র রিপোর্ট অনুযায়ী, এরোড, নীলগিরি, কোয়েম্বাটুর, তিরুপ্পুর, দিন্দিগুল, থেনি, মাদুরাই, বিরুধুনগর, রামনাথপুরম, শিবগঙ্গা, পুদুকোট্টাই, তাঞ্জাভুর, তিরুভারুর, কারাইকাল, ময়িলাদুথুরাই, ভিল্লুপুরম, কাঞ্চিপুরম, চেঙ্গালপট্টু, কাডালুর ও নাগাপট্টিনম জেলায় ৬৪.৫ মিমি থেকে ১১১.৫ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে ২১ অক্টোবরের মধ্যে নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওই নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর-পশ্চিমমুখী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে থূথুকুড়ি শহর টানা চার দিনের ভারি বৃষ্টিতে মারাত্মক জলজটে বিপর্যস্ত। শহর ও আশপাশের এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রবিবার রাজ্যের বৃষ্টিপাত পরিস্থিতি ও উত্তর-পূর্ব মৌসুমি বৃষ্টির প্রস্তুতি পর্যালোচনা করেন। চেন্নাইয়ে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলা প্রশাসকের সঙ্গে তিনি বৈঠক করেন।

মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেন, উপকূলীয় ও নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে।

রাজ্যজুড়ে চলমান বৃষ্টিপাত ও নিম্নচাপের আশঙ্কায় প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রেখেছে, যদিও দীপাবলির আলোয় এখনো উৎসবমুখর চেন্নাইয়ের একাংশ।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top