News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএমএস-এ বড়সড় পদক্ষেপ: একাধিক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ
Image

বিএমএস-এ বড়সড় পদক্ষেপ: একাধিক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ

আগরতলা, ২০ অক্টোবর : প্রদেশ ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর অভ্যন্তরীণ গঠনতান্ত্রিক শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করল সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘ আলোচনার পর এবং অভিযোগ খতিয়ে দেখে ছয় জন নেতাকে ভারতীয় মজদুর সংঘের সমস্ত সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন: বিপ্লব দাস, রূপ নন্দী, প্রবীর ঘোষ, মহেশ দত্ত, এবং রতন রায়,অনুপম ধর। সংগঠনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক গুরুতর সংগঠনবিরোধী কার্যকলাপ ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগগুলির মধ্যে অন্যতম হল, ত্রিপুরা প্রদেশ বিএমএস-এর অনুমোদন ছাড়াই নিজেরা স্বেচ্ছাচারিতার মাধ্যমে উত্তর জেলার কমিটি ঘোষণা করা। সংগঠনের আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম প্রায় ১ কোটি টাকারও বেশি লেনদেনের কোন হিসাব রাজ্য বা জেলা কমিটিকে না জানানো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে শোকজ নোটিশ জারি করা হলেও তাঁদের জবাব ছিল অসংগঠনিক, অপ্রাসঙ্গিক এবং সন্তোষজনক নয়। উপরন্তু, ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঘোষিত উত্তর জেলা কমিটিকে অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া, বহিষ্কৃত ব্যক্তিরা আর কোনওভাবে ভারতীয় মজদুর সংঘের নাম, প্রতীক, পতাকা কিংবা সংগঠনের পরিচয়বাহী উপকরণ ব্যবহার করতে পারবেন না, করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top