News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় জোরদার মাদকবিরোধী অভিযান, ১০ দিনে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৬, অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরায় জোরদার মাদকবিরোধী অভিযান, ১০ দিনে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৬, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৮ অক্টোবর: ত্রিপুরা পুলিশ রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। গত ১০ দিনের ধারাবাহিক অভিযানে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ সামাজিক মাধ্যমে ত্রিপুরা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ১০ দিনের সময়কালে মোট ১৫টি এনডিপিএস মামলা দায়ের হয়েছে এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ নিম্নরূপ, গাঁজা: ৮৯৬ কেজি, কফ সিরাপ বোতল: ৯০,৬১৭টি, ইয়াবা ট্যাবলেট: ১৮০টি এবং হেরোইন: ২৭.৭৮ গ্রাম।

তিনি আরও বলেন, রাজ্যকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং এই চক্রের সঙ্গে যুক্ত মূলচক্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলেছে।

ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, যুব সমাজকে মাদকমুক্ত ভবিষ্যৎ উপহার দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অভিশাপ দূর করতে সব ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top