News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলেজটিলা জলাশয় ঘিরে স্মার্টসিটি পার্ক প্রকল্পে বিতর্ক অব্যাহত, মানবাধিকার কমিশনের পরিদর্শন
Image

কলেজটিলা জলাশয় ঘিরে স্মার্টসিটি পার্ক প্রকল্পে বিতর্ক অব্যাহত, মানবাধিকার কমিশনের পরিদর্শন

আগরতলা, ১৮ অক্টোবর: স্মার্টসিটি প্রকল্পের আওতায় কলেজটিলা জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা পার্ক নিয়ে বিতর্ক থামছেই না। পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন ইতিমধ্যেই সম্পন্ন হলেও, মানবাধিকার কমিশনে এই নিয়ে মামলা আগেই দায়ের হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে শনিবার একটি প্রশাসনিক প্রতিনিধি দল এবং মানবাধিকার কমিশনের সদস্যরা পার্ক পরিদর্শনে গিয়েছপন।

পরিদর্শনকারী প্রতিনিধিরা জানান, বহু বছর ধরে এই জলাশয়ে পরিযায়ী পাখিরা আশ্রয় নেয়। কিন্তু পার্ক গড়ে তোলার পর এলাকাটি একপ্রকার বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হচ্ছে, যা জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দফতরগুলি।

মূলত, পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চ -এর পক্ষ থেকে পার্ক নির্মাণের বিরোধিতা করে মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন কলেজটিলা পার্কে উপস্থিত হন মানবাধিকার কমিশনের প্রতিনিধি, ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক, পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের সদস্যসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন পরিদর্শনের সময় বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়, বিশেষ করে জলাশয়ের পরিবেশগত প্রভাব, পাখিদের চলাচল, ও পার্কে বাণিজ্যিক কর্মকাণ্ড কতটা পরিবেশবান্ধব সে সব বিষয়।

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top