News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীপাবলির আগে দুঃসংবাদ, বন্ধ থাকবে আগরতলা-সাব্রুম ও আগরতলা-ধর্মনগর ডেমো ট্রেন পরিষেবা
Image

দীপাবলির আগে দুঃসংবাদ, বন্ধ থাকবে আগরতলা-সাব্রুম ও আগরতলা-ধর্মনগর ডেমো ট্রেন পরিষেবা

আগরতলা, ১৮ অক্টোবর: দীপাবলির আগে রাজ্যের যাত্রীদের জন্য এক দুঃসংবাদ। পূর্ব রেল দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আগরতলা-সাব্রুম-আগরতলা এবং আগরতলা-ধর্মনগর-আগরতলা ডেমো ট্রেন পরিষেবা।

রেল দপ্তরের তরফ থেকে জানানো গেছে, আজ থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ৭৫৬৮৮/৭৫৬৮৭ নম্বরের আগরতলা-সাব্রুম-আগরতলা এবং ০৭৬৪০/০৭৬৩৯ নম্বরের আগরতলা-ধর্মনগর-আগরতলা ডেমো ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। তবে এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। দীপাবলির আগমুহূর্তে বাড়ি ফেরার তাড়া থাকায় এই ট্রেন পরিষেবা বন্ধ থাকা অনেককেই সমস্যায় ফেলতে পারে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top