News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা মেডিকেল কলেজে নতুন ৪টি পিজি আসন অনুমোদন, স্বাস্থ্যশিক্ষায় বড় সাফল্য ত্রিপুরার
Image

আগরতলা মেডিকেল কলেজে নতুন ৪টি পিজি আসন অনুমোদন, স্বাস্থ্যশিক্ষায় বড় সাফল্য ত্রিপুরার

আগরতলা, ১৮ অক্টোবর: ত্রিপুরার চিকিৎসা শিক্ষাক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নতুন ৪টি পোস্ট গ্র্যাজুয়েট আসনের অনুমোদন দিয়েছে জাতীয় চিকিৎসা কমিশন। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, নতুন অনুমোদিত পিজি আসনগুলি হলো, এমডি রেডিও-ডায়াগনোসিসে ২টি আসন এবং এমডি রেসপিরেটরি মেডিসিনে ২টি আসন। এই পদক্ষেপের ফলে ত্রিপুরায় উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে এবং পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাও উপকৃত হবে। উন্নততর স্বাস্থ্য পরিষেবা ও আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন চিকিৎসা মহলের অনেকে।

রাজ্য সরকার ও স্বাস্থ্য বিভাগের তরফে এই অনুমোদনকে ‘গর্বের বিষয়’ হিসেবে বর্ণনা করে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও পিজি কোর্স চালুর জন্য প্রয়াস চালানো হবে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top