News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির সুশাসনে চরম নৃশংসতার বলি ১৪ মাসের শিশু কন্যা, তীব্র নিন্দা বিরোধী দলনেতার
Image

বিজেপির সুশাসনে চরম নৃশংসতার বলি ১৪ মাসের শিশু কন্যা, তীব্র নিন্দা বিরোধী দলনেতার

আগরতলা, ১৮ অক্টোবর: মাত্র ১৪ মাসের এক নিষ্পাপ শিশু পাশবিক লালসার শিকার হয়েছে। সমাজের অবক্ষয় কোন স্তরে পৌঁছেছে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। পানিসাগরে ধর্ষণ এবং খুন হওয়া ১৪ মাসের শিশু কন্যার বাড়িতে গিয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, মাত্র ১৪ মাসের এক নিষ্পাপ শিশু পাশবিক লালসার শিকার হয়েছে। সমাজের অবক্ষয় কোন স্তরে পৌঁছেছে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

তিনি আরও বলেন, ত্রিপুরায় প্রতিদিনই কোথাও না কোথাও এধরনের নৃশংস ঘটনা ঘটছে। এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, গতকালও রাজ্যে ৭২ বছরের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। অথচ রাজ্য সরকার কেবল স্লোগান দিয়ে চলেছে ‘বেটি বাঁচাও’ বা ‘নারীর ক্ষমতায়ন’ বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।

জিতেন্দ্র চৌধুরী বিজেপি সরকারের তথাকথিত সুশাসনকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, এই ঘটনা প্রমাণ করে রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছুই অবশিষ্ট নেই। শিশুদেরও রেহাই নেই এই শাসনে। যে শাসনে শিশুদের প্রাণ যায় বা তারা লালসার শিকার হয়, তা কোনোভাবেই সুশাসন হতে পারে না।

তিনি প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি করেন অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top