News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নয়ন কাছে বাধা দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এই বিষয়ে কারো সঙ্গে আপোষ করা হবে না: মেয়র
Image

উন্নয়ন কাছে বাধা দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এই বিষয়ে কারো সঙ্গে আপোষ করা হবে না: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর :
উন্নয়ন কাছে বাধা দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এই বিষয়ে কারো সঙ্গে আপোষ করা হবে না। আজ আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে ড্রেনের নির্মাণ কাজে বাধা প্রাপ্ত এলাকাগুলি পরিদর্শন করে এ কথা বলেন মেয়র দীপক মজুমদার।

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের কাজ চলাকালীন বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার মুখে পড়ছে কর্তৃপক্ষ। কাজের গতি ব্যাহত হওয়ায় পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার আশ্রম চৌমুনি এলাকায় পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন তিনি স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান ড্রেনের কাজের বাধাগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের উদ্দেশে বলেন, শহরকে উন্নতির পথে এগিয়ে নিতে যা যা প্রয়োজন, সরকার সেই দিকেই পদক্ষেপ নেবে। প্রয়োজনে আইনগত পথেও এগোনো হবে।
তিনি আরও জানান, স্মার্ট সিটি প্রকল্পের কাজগুলিকে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতায় আগরতলা একটি আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র। আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে রাজধানীর চলমান সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আসা ব্যক্ত করেছেন মেয়র দীপক মজুমদার।

Releated Posts

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ

আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী,…

ByByReshmi Debnath Apr 12, 2026

মান্দাইয়ে ভোট দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন, জয়ের ব্যাপারে আশাবাদী

আগরতলা, ১২ এপ্রিল: মান্দাইয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার সকালেই…

ByByReshmi Debnath Apr 12, 2026

(updated) এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র দয়ালপাড়া: বোমা, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ

বক্সনগর, ১২ এপ্রিল: স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রবিবার ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথের দয়ালপাড়ায়…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top