News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পণ্যবাহী ট্রেনের দুটি ওয়াগন থেকে ২ কোটি টাকার এসকফ উদ্ধার
Image

পণ্যবাহী ট্রেনের দুটি ওয়াগন থেকে ২ কোটি টাকার এসকফ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর :
মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। সরকারী রেলওয়ে পুলিশ, পশ্চিম জেলা পুলিশ, কাস্টমস দফতর এবং স্পেশাল টাস্ক ফোর্স -এর যৌথ অভিযানে জিরানিয়া রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

ত্রিপুরা পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর ভোর পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে পণ্যবাহী ট্রেনের দুটি ওয়াগন থেকে ৯০,০০০ বোতল নিষিদ্ধ এসকফ কফসিরাপ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বোতলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এই কফ সিরাপগুলিকে মাদক দ্রব্য হিসেবে অবৈধভাবে ব্যবহৃত করা হয়ে থাকে।

ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা জিআরপি থানায় এনডিপিএস অ্যাক্ট-এর ২১(সি)/২৯ ধারায় মামলা নং ১০৪/২০২৫ রুজু করা হয়েছে। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং রাজ্যকে মাদকমুক্ত করতে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top