News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনআন্দোলন, তিন নেশা কারবারিকে গ্রামছাড়া করলেন উত্তর রামচন্দ্রঘাট লালটিলার মানুষ
Image

নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনআন্দোলন, তিন নেশা কারবারিকে গ্রামছাড়া করলেন উত্তর রামচন্দ্রঘাট লালটিলার মানুষ

আগরতলা, ১০ অক্টোবর : নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক নজিরবিহীন পদক্ষেপ নিলেন খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাট লালটিলা এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে তিনজন নেশা কারবারিকে গ্রামছাড়া করলেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে এলাকাবাসীর উদ্যোগে তিনজন ড্রাগ ব্যবসায়ী ও সেবনকারীকে হাতে নাতে ধরে ফেলা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বহুদিন ধরে এই ব্যক্তিরা এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর এলাকাবাসীরা একত্রিত হয়ে ঘোষণা করেন, নেশা ব্যবসায়ীদের আর এই গ্রামে ঠাঁই দেওয়া হবে না। তাঁরা প্রশাসনের কাছে দাবি জানান, ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এলাকাকে সম্পূর্ণ নেশামুক্ত ঘোষণা করা হোক।

গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রয়াস এখানেই থামবে না। ভবিষ্যতেও এলাকায় নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তাঁদের কথায়, “নেশার কবলে পড়ে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে এগোচ্ছে, তাই এখনই সচেতন ও সক্রিয় হওয়া জরুরি।”

নেশার বিরুদ্ধে এই সামাজিক উদ্যোগে স্থানীয় মহলে প্রশংসার ঝড় উঠেছে। প্রশাসনকেও এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top