News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রাসা সিভিল সোসাইটির উদ্যোগে আগামী আগামী ২৩ অক্টোবর ২৪ ঘণ্টা বনধের ডাক
Image

তিপ্রাসা সিভিল সোসাইটির উদ্যোগে আগামী আগামী ২৩ অক্টোবর ২৪ ঘণ্টা বনধের ডাক

আগরতলা, ১০ অক্টোবর: আগামী ২৩ অক্টোবর ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তিপ্রাসা সিভিল সোসাইটি। আগামী ১৩ অক্টোবর এই বনধ হওয়ার কথা ছিল। কিন্তু কালীপূজাকে সামনে রাখে সেই বনধ আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ৮ দফা দাবির ভিত্তিতে এই ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তিপ্রাসা সিভিল সোসাইটি। এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের সনাক্ত করতে অবিলম্বে প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে। প্রতিটি জেলায় অবিলম্বে “ডিটেনশন ক্যাম্প” তৈরি করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনা অনুসারে বিএসএফ, আসাম রাইফেলস এর অফিসার ও জওয়ানদের নিয়ে “স্পেশাল টাস্ক ফোর্স” গঠন করতে হবে।
বেআইনি বিদেশী অনুপ্রবেশ রুখতে অবিলম্বে ত্রিপুরায় ইনার লাইন পারমিট ” চালু করতে হবে। স্বাক্ষরিত ” ত্রিপাক্ষিক তিপ্রাসা চুক্তি” অবিলম্বে কার্যকরী করতে হবে। ককবরক ভাষা রোমান হরফে লেখার জন্য অবিলম্বে সরকারি ঘোষণা করতে হবে। অবৈধ তথা জাল “তপসিলি জাতি ও তপসিলি জনজাতি শংসাপত্র” অবিলম্বে বাতিল করতে হবে। বিগত ২০২৪ ইং সনের সেপ্টেম্বর মাসের ৪ তারিখ ভারত সরকার, ত্রিপুরা রাজ্য সরকার ও এ.টি.টি.এফ, এন.এল.এফ.টি এর মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, তা অবিলম্বে কার্যকর করতে হবে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top