News Flash

Image

কমলপুরে রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমে চুরি

আগরতলা, ১০ অক্টোবর:
বৃহস্পতিবার গভীররাতে কমলপুর শহরের রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল আশ্রমের মূল মন্দিরে হানা দিয়ে ঠাকুরের আসন থেকে রাম ঠাকুরের প্রতিকৃতি বের করে ফটো ফ্রেম ভেঙে দেয় এবং ঠাকুরের গলায় থাকা স্বর্ণের হার নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি প্রণামী বাক্স ও পুরোহিতের ঘর থেকে নগদ প্রায় ৭০ হাজার টাকা উধাও হয়ে যায়।

শুক্রবার সকালে আশ্রমের পুরোহিত ও ভক্তবৃন্দরা মন্দিরে এসে দেখতে পান আশ্রমের প্রধান প্রবেশদ্বারের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। রান্নাঘরের আলমারির তালাও ভেঙে ফেলা হয়েছে। সঙ্গে সঙ্গে আশ্রম পরিচালন কমিটির সম্পাদক ও স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও গত ৫ অক্টোবর একই আশ্রমে চুরির ঘটনা ঘটেছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার চুরির ঘটনায় ভক্তমহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, টানা দুইবার এমন ঘটনা ঘটার পরও কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁদের দাবি, আশ্রমে দ্রুত নজরদারি বাড়ানো হোক এবং দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করা হয়েছে এবং চুরির ঘটনায় যুক্তদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026

ফিদেল কাস্ত্রোর বিপ্লবী সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস: মানিক সরকার

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী…

ByByReshmi Debnath Aug 21, 2026

বর্ধিত বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি, তিন মাসে ফেরত অতিরিক্ত টাকা : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: সম্প্রতি বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ মাশুলের সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে। বর্ধিত ফিক্সড চার্জের উপর…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ

কৈলাসহর, ২১ আগস্ট: কৈলাসহর-রাঙ্গাউটি এবং টিলাবাজার-ইরানি সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে ফের পথে নামলেন ই-রিক্সা চালকরা। শুক্রবার টিলাবাজার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top