News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধানক্ষেতে গরু প্রবেশের প্রতিবাদে দায়ের কোপ, গৌতম নায়েকের তিনটি আঙুল বিচ্ছিন্ন, উত্তেজনা নতুন বাগান গ্রামে
Image

ধানক্ষেতে গরু প্রবেশের প্রতিবাদে দায়ের কোপ, গৌতম নায়েকের তিনটি আঙুল বিচ্ছিন্ন, উত্তেজনা নতুন বাগান গ্রামে

কমলপুর, ১০ অক্টোবর : গরু ধানের জমিতে ঢুকে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে দায়ের কোপে গুরুতর জখম করার অভিযোগ উঠল। আহতের হাতের তিনটি আঙুল কেটে পড়ে যায় ঘটনাস্থলেই। শুক্রবার সকালে কমলপুর থানার অন্তর্গত মহাবীর পঞ্চায়েতের নতুন বাগান গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ৯টার সময় গৌতম নায়েক নামে এক যুবকের ধানের জমিতে প্রতিবেশী সুদাম তাঁতির গরু প্রবেশ করে এবং ধানগাছ খেতে শুরু করে। বিষয়টি দেখে গৌতম নায়েক সুদাম তাঁতিকে ডেকে গরু নিয়ে যেতে অনুরোধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়।

অভিযোগ, এক পর্যায়ে উত্তেজিত সুদাম তাঁতি ধারালো দা এনে গৌতম নায়েকের উপর আক্রমণ চালায়। তিনি মাথায় কোপ পড়া থেকে বাঁচতে হাত তুলে রক্ষা করতে গেলে তাঁর বাম হাতের তিনটি আঙুল কেটে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্ত সুদাম তাঁতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top