News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নলচর এলাকায় পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, অভিযুক্ত সুজিত দেব পলাতক
Image

নলচর এলাকায় পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, অভিযুক্ত সুজিত দেব পলাতক

মেলাঘর, ১০ অক্টোবর : নলচর এলাকায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা স্কুলছাত্রী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেলাঘর ও আশপাশের এলাকায়। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অন্তর্গত নলচর বড়মুড়া ওএনজিসি এলাকায়।

অভিযোগ, সুজিত দেব নামে এক যুবক ফুসলিয়ে ওই নাবালিকা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। নাবালিকা মেয়েটির পরিবার জানিয়েছে, দুর্গাপূজার দশমীর দিন বাড়ির সামনে খেলতে থাকা অবস্থায় সুজিত দেব মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসলেও মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ব্যাপক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ওই রাতেই মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা।

কিন্তু অভিযোগ দায়েরের পর বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। ফলে পরিবারের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। শুক্রবার মেয়েটির বাবা আবারও মেলাঘর থানায় গিয়ে পুলিশের সঙ্গে দেখা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজিত দেব পূর্বে রাজ্যের বাইরে কাজ করতেন। সম্প্রতি রাজ্যে ফিরে এসে নাবালিকাকে অপহরণের সুযোগ খুঁজছিল বলে ধারণা করা হচ্ছে। অবশেষে শারদীয়া দুর্গোৎসবের দশমীর দিন সে সুযোগ কাজে লাগিয়ে নাবালিকা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনায় নলচর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেলাঘর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে এবং শীঘ্রই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তদন্তকারী আধিকারিক।

Releated Posts

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top