News Flash

Image

বাংলাদেশী মহিলা ও ভারতীয় টাউট আটক

আগরতলা, ১০ অক্টোবর : আগরতলা বাধারঘাট রেল স্টেশনে রুটিন চেকিং চলাকালে জিআরপি থানার পুলিশ এক বাংলাদেশী মহিলা ও একজন ভারতীয় টাউটকে আটক করেছে। পুলিশের খবর অনুযায়ী, সন্দেহজনক আচরণে তাদেরকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য হাতে আসে।

গ্রেফতারকৃত মহিলার নাম আশা দাস, তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা। তার কাছ থেকে ভারতীয় সীমান্তে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি, যার ফলে তাকে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। অপরদিকে, দীপ ঘোষ নামের এক ভারতীয় টাউটকেও আটক করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তার পিতার নাম দুলাল ঘোষ।

জিআরপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top