News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লক্ষ্মীপূজার আগে শব্দবাজি বিরোধী অভিযান, প্রচুর বাজি বাজেয়াপ্ত সদর প্রশাসনের
Image

লক্ষ্মীপূজার আগে শব্দবাজি বিরোধী অভিযান, প্রচুর বাজি বাজেয়াপ্ত সদর প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবরঃ
লক্ষ্মীপূজার প্রাক্কালে শব্দদূষণ রোধে সক্রিয় ভূমিকা নিল সদর মহকুমা প্রশাসন। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের নির্দেশ অনুযায়ী শব্দবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও, শহরের একাংশের ব্যবসায়ীরা সেই নির্দেশ উপেক্ষা করে বাজারে এনেছিল বিভিন্ন ধরনের শব্দবাজি। এই অবস্থায় রবিবার আগরতলা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন।

অভিযানে বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, শব্দবাজির প্রচণ্ড আওয়াজ পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। তাই পরিবেশ সুরক্ষার স্বার্থে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, প্রশাসনের তরফে জনগণের প্রতি আবেদন জানানো হয়েছে যেন লক্ষ্মীপূজার আনন্দ উদযাপন শান্তিপূর্ণভাবে ও পরিবেশবান্ধব উপায়ে করা হয়।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top