News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাবার বাগানে ফের নাশকতা, ব্যাপক ক্ষতির মুখে চাষি
Image

রাবার বাগানে ফের নাশকতা, ব্যাপক ক্ষতির মুখে চাষি

আগরতলা, ৪ অক্টোবর : উত্তর শান্তিনগর ৬ নম্বর ওয়ার্ড, মনারচক গ্রাম পঞ্চায়েত এলাকায় এক রাবার চাষির বাগানে চ্যানেল কেটে নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

রাবার চাষি প্রিয়ব্রত পাল জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি নিজের বাগানে কাজ করতে গেলে দেখতে পান, একাধিক রাবার গাছের চ্যানেল কেটে দেওয়া হয়েছে। এর ফলে রাবার সংগ্রহ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, পূর্বে থেকেও এ ধরনের নাশকতার ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের তরফে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুষ্কৃতিকারীদের সাহস আরও বেড়েছে।

চাষি প্রিয়ব্রত পালের দাবি, পরিকল্পিতভাবেই তাঁর রাবার উৎপাদন ক্ষতিগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এই রাবার বাগানটাই আমার জীবিকার একমাত্র মাধ্যম। পরিকল্পনা করেই গাছের চ্যানেল কেটে নষ্ট করে দিল। প্রশাসনের কাছে আবেদন, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।”

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top