News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Update: স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে পূজা দেখতে গিয়ে আক্রান্ত ব্যক্তি, আটক এক, ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে থানার দ্বারস্থ প্রদেশ মহিলা কংগ্রেস
Image

Update: স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে পূজা দেখতে গিয়ে আক্রান্ত ব্যক্তি, আটক এক, ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে থানার দ্বারস্থ প্রদেশ মহিলা কংগ্রেস

আগরতলা,৩ অক্টোবর: দশমীর রাতে শহরের সিটি সেন্টার এলাকার সামনে ভয়ঙ্কর হামলার শিকার হলেন আমতলির বাসিন্দা নারায়ণ ঘোষ। স্ত্রী ও সন্তানকে নিয়ে পূজা দেখতে এসে অজ্ঞাতপরিচয় এক যুবকের মারধরের শিকার হন তিনি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্ত্রী-সন্তানকে নিয়ে শহরে পূজা দেখতে আসেন ওই ব্যক্তি। তখন সিটি সেন্টার এলাকায় গেলে এক যুবক নারায়ণ ঘোষের স্ত্রীকে কটূক্তি করে। এর প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক নারায়ণ ঘোষের ওপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত নারায়ণ ঘোষকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে রেফার করেন।
অপরদিকে, ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। নারায়ণ ঘোষের স্ত্রী জানান, অভিযুক্তকে তারা চিনতেন না, হঠাৎ করেই সে কটূক্তি করে, তার স্বামী বাঁধা দিতে গেলে তাকে রক্তাক্ত করেছে ওই যুবক।

এদিকে আজ সকালে থানায় গিয়ে ওই মহিলা দেখেন, থানার বাইরে অপর এক অভিযুক্ত ঘোরাঘুরি করছে। ওই যুবকও গতকাল মারপিটের ঘটনায় সামিল ছিল বলে অভিযোগ। অপর অভিযুক্তকে থানায় ঘোরাঘুরি করতে দেখে উত্তেজিত হয়ে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন তিনি। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে নারী নিরাপত্তার প্রশ্ন তুলে থানার দ্বারস্থ হয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেস। মহিলা কংগ্রেস নেত্রীরা অভিযোগ করে বলেন, রাজ্য সরকার দাবি করছেন মহিলারা সুরক্ষিত রয়েছে রাজ্যে। কিন্তু বাস্তবে স্বাভাবিক দিন তো দূর, উৎসবের দিনগুলোতেও স্বাধীনভাবে চলাফেরা করতে পারেননা নারীরা। মহিলাদের নিরাপত্তা নেই বললেই চলে। অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শহরের বুকে দুর্গাপূজার দশমীর দিনে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top