News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে ফের দুঃসাহসিক চুরি, মহানবমীর রাতে ওষুধের দোকানে হানা চোরের
Image

ধর্মনগরে ফের দুঃসাহসিক চুরি, মহানবমীর রাতে ওষুধের দোকানে হানা চোরের

ধর্মনগর, ৩ অক্টোবর: ধর্মনগরে ফের একবার চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। মহানবমীর রাতে শহরের ব্যস্ত অফিস টিলা এলাকায় একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি চালালো কুখ্যাত চোর। দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকা সহ মূল্যবান ওষুধ লুট করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, চুরি হওয়া দোকানটি দীর্ঘদিন ধরেই এলাকায় সুপরিচিত। দোকানের মালিক সকালে দোকান খুলতে গিয়েই দেখতে পান, টিনের চাল কাটা অবস্থায় রয়েছে এবং দোকানের ভিতর জিনিসপত্র এলোমেলো। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করে।

স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুজোর ভিড় এবং ব্যস্ততার মধ্যেও নিরাপত্তার অভাবে ক্ষুব্ধ তাঁরা। দ্রুত চোরকে গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকাবাসী।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top