News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নবমীর সকালে মাথায় হাত কৃষকের, অষ্টমী থেকেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চাষবাস
Image

নবমীর সকালে মাথায় হাত কৃষকের, অষ্টমী থেকেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চাষবাস

আগরতলা, ১ অক্টোবর : অষ্টমীর রাত থেকেই টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি জল নেমে আসার ফলে রাঙাপানিয়া নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়। নবমীর সকালে পরিস্থিতি আরও খারাপ হয়। নদীর জল ছাপিয়ে পড়ে পার্শ্ববর্তী চাষের জমিতে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

নবমীর সকালেই দেখা গেল, ব্লকের নদীপাড় এলাকা জলমগ্ন। বহু নিচু জমি ইতিমধ্যেই ডুবে গেছে। কৃষকদের চোখে-মুখে চিন্তার ছাপ। পাকা ধান, সবজি, পাট সহ বিভিন্ন ফসল জলতলে তলিয়ে গেছে। বহু কৃষক জানিয়েছেন, এভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি চলতে থাকে, তবে পুরোপুরি ফসলহানি নিশ্চিত।

এক কৃষক বলেন, অষ্টমীর দিন রাত থেকে নদীর জল বাড়তে থাকে। নবমীতে উঠে দেখি সব চাষের জমি জলের নিচে। এমন হলে তো এই বছর আর ফসল ঘরে তুলতে পারব না।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top