News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক দুর্ঘটনা ২০৮ নম্বর জাতীয় সড়কে, অক্ষত চার যাত্রী
Image

সড়ক দুর্ঘটনা ২০৮ নম্বর জাতীয় সড়কে, অক্ষত চার যাত্রী

কৈলাসহর, ৩০ সেপ্টেম্বর : কৈলাসহর থেকে কুমারঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়া এক যাত্রাপথে ২০৮ জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিআর-০২-এল-০৩৬৬ নম্বর একটি ব্যক্তিগত গাড়িকে হঠাৎ বিপরীত দিক থেকে আসা টিআর-০২-০০৩৫ নম্বর একটি বলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে আশ্চর্যের বিষয়, দুর্ঘটনার সময় গাড়িটির ভেতরে থাকা চারজন যাত্রী অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, যাত্রীদের প্রাণে বেঁচে যাওয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়েছে স্থানীয়দের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top