News Flash

  • Home
  • দিনের খবর
  • কিশতওয়ার ‘আকাঙ্ক্ষী কৃষি জেলা’ ঘোষিত, ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং
Image

কিশতওয়ার ‘আকাঙ্ক্ষী কৃষি জেলা’ ঘোষিত, ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা (পিএমডিডিকেওয়াই)–র আওতায় জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলা ‘আকাঙ্ক্ষী কৃষি জেলা’ হিসেবে নির্বাচিত হয়েছে। এই ঘোষণার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং কেন্দ্র সরকার ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি একে কিশতওয়ারের জন্য “অভূতপূর্ব সাফল্য” বলে উল্লেখ করেছেন।

সোমবার ‘এক্স’ প্ল্যাটফর্মে জিতেন্দ্র সিং লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুদূরপ্রসারী ভাবনার ফলেই সারা দেশের ১০০টি জেলা বেছে নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে কিশতওয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এই অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য বড় পদক্ষেপ।

কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই পদক্ষেপ কৃষিতে নতুন দিগন্ত খুলে দেবে এবং এই দুর্গম অঞ্চলে কৃষি উদ্যোক্তা ও স্টার্টআপগুলিকে উৎসাহিত করবে। গত কয়েক দশক ধরে যার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয়নি। জিতেন্দ্র সিং দাবি করেন, ‘পার্পল ক্রান্তি’র পর কিশতওয়ারের এই উদ্যোগ ডোডা জেলা অঞ্চলের আর এক গুরুত্বপূর্ণ কৃষি বিপ্লবের সূচনা করবে।

এর আগে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান চিঠি দিয়ে জিতেন্দ্র সিংকে জানান, বাজেট ২০২৫-২৬–এ ঘোষিত পিএমডিডিকেওয়াই প্রকল্প ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে শুরু হয়ে ছয় বছর চলবে। গত ১৬ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্প অনুমোদন করেছে এবং অক্টোবর ২০২৫–এ এর আনুষ্ঠানিক সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চৌহান আরও জানান, কম উৎপাদনশীলতা, কম ফসল সঘনতা এবং স্বল্পমেয়াদি ঋণ বিতরণে ঘাটতি—এই তিনটি সূচকের ভিত্তিতে দেশের ১০০টি জেলা বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার অন্যতম।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top