News Flash

  • Home
  • বিদেশ
  • ‘বাংলাদেশে কাজ করা খুবই কঠিন’, মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের
Image

‘বাংলাদেশে কাজ করা খুবই কঠিন’, মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের

লতিফুর রহমান, ঢাকা, ২৭ সেপ্টেম্বর: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার তথা সিইসি এ এম এম নাসির উদ্দিন। সোজাসাপটা মন্তব্য, “বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট।”

শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫’–এ তিনি বলেন, “দেশ এখন এমন অবস্থায় দাঁড়িয়ে আছে, যেখানে কিছু লোকের জন্য কাজ আদায় সহজ হলেও, বেশিরভাগের জন্যই ডিফিকাল্ট। আমাদের চারপাশে প্রত্যক্ষ ও পরোক্ষ নানা বাধা। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু আমাদের সামাল দিতে হয়।”

তিনি আশ্বাস দেন, কমিশন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশ দেওয়া হবে না। “কোনো দলের হয়ে কাজ করার জন্য কোনো নির্দেশ দেব না,” বলেন সিইসি। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ স্বীকার করেন, “মানুষের মধ্যে ভোট নিয়ে অনীহা, কমিশনের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। এখন ভালো নির্বাচনের বিকল্প নেই।”

কমিশনার বেগম তাহমিদা আহমদ সমালোচনা করেন অতীতের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা নিয়ে। তাঁর মন্তব্য, “অনেকে দায়িত্ব পালন করতে পারেননি, আবার অনেকে অতি উৎসাহী হয়ে কাজ করেছেন।” অন্যদিকে, কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার দাবি করেন, “গত ১০ মাস ১০ দিনে প্রমাণ হয়েছে, নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত।”

ভোটার তালিকা প্রসঙ্গে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এখনো তালিকায় বহু মৃত ভোটার রয়ে গেছেন। কর্মকর্তাদের দায়িত্ব, এগুলো দ্রুত হালনাগাদ করা।”

ইসি সচিব আখতার আহমেদ সতর্ক করেন, সামনে দুটি বড় চ্যালেঞ্জ—কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–জনিত বাধা এবং প্রবাসীদের ভোট গ্রহণ।
সব মিলিয়ে, নির্বাচন কমিশন শিবির থেকে সাফ বার্তা—এই বিশেষ পরিস্থিতিতে “বিশেষ দায়িত্ব” পালন করতে হবে। আর তার মাপকাঠি একটাই—একটি গ্রহণযোগ্য নির্বাচন।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্টে ‘অভিবাসন ইস্যু’কে হাতিয়ার করছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার মধ্যেই অভিবাসন ইস্যুকে কাজে…

ByByTaniya Chakraborty May 13, 2026

হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে মার্কিন দূত, অসমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মা-র দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসমের সঙ্গে বাণিজ্যিক…

ByByTaniya Chakraborty May 12, 2026

বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী আইনজীবীর উপর নিষেধাজ্ঞার অভিযোগ

ঢাকা, ১২ মে (আইএএনএস): বাংলাদেশে চলতি বছর জানুয়ারি থেকে অন্তত ১৩টি বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী…

ByByTaniya Chakraborty May 12, 2026

ফুকেটে অচেতন হয়ে মৃত্যু ভারতীয় পর্যটকের, হাসপাতালে আরও তিনজন

ব্যাংকক, ১২ মে (আইএএনএস): থাইল্যান্ডের ফুকেটে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top