News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুরনো মোটরস্ট্যান্ড এলাকার রাস্তা পরিদর্শনে মেয়র
Image

পুরনো মোটরস্ট্যান্ড এলাকার রাস্তা পরিদর্শনে মেয়র

আগরতলা, ২১ সেপ্টেম্বর : শহরের ব্যস্ততম পুরনো মোটরস্ট্যান্ড এলাকার ভগ্নদশাগ্রস্ত রাস্তা সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রবিবার সকালে সেখানে হঠাৎ পরিদর্শনে হাজির হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডাঃ শৈলেশ কুমার যাদব। দীর্ঘদিন ধরেই এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। সংস্কারের কাজ শুরু হলেও গত কয়েক সপ্তাহ ধরে এক পাশের রাস্তা বন্ধ থাকায় পথচারী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল।

মেয়র দীপক মজুমদার এদিন জানান, সংস্কারের প্রাথমিক কাজ অনেকটাই এগিয়েছে এবং আজ থেকেই বন্ধ করে রাখা রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে লক্ষ্মী পূজার পর থেকেই এই রাস্তার স্থায়ী সংস্কারকাজ হাতে নেওয়া হবে, যাতে আগামী দিনে আর মানুষের ভোগান্তি না হয়।

এদিন পরিদর্শনের সময় মেয়র আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। রাস্তার পাশের ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা মোট ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ীর পুনর্বাসনের ব্যবস্থা করা হবে পুর নিগমের পক্ষ থেকে। তিনি বলেন, আমরা চাই, শহর সুন্দর হোক, রাস্তা প্রশস্ত ও মসৃণ হোক। একই সঙ্গে যারা বহুদিন ধরে ফুটপাতে ব্যবসা করছেন, তাঁদের জীবিকা যেন ব্যাহত না হয়, সেদিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

শহরের এই গুরুত্বপূর্ণ এলাকার ভগ্নদশাগ্রস্ত রাস্তার সংস্কার নিয়ে বহুদিন ধরেই সাধারণ মানুষের ক্ষোভ ও অভিযোগ ছিল। রবিবার মেয়র ও স্মার্ট সিটি প্রকল্পের সিইও-র এই আকস্মিক পরিদর্শন এবং ঘোষণা সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। স্থানীয়দের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এবং দুর্গাপুজোর পর থেকেই নতুন রূপে দেখা যাবে পুরনো মোটরস্ট্যান্ড এলাকার ব্যস্ততম এই সড়কটি।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top