News Flash

  • Home
  • বিদেশ
  • দাম সামলাতে না পেরে ভারতে ইলিশ রপ্তানিতে অনীহা বাংলাদেশি ব্যবসায়ীদের
Image

দাম সামলাতে না পেরে ভারতে ইলিশ রপ্তানিতে অনীহা বাংলাদেশি ব্যবসায়ীদের

জাকির হোসেন, ঢাকা, ২১ সেপ্টেম্বর: দুর্গাপুজো ঘিরে বাংলাদেশ সরকার ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। কিন্তু নদীতে মাছের টান ও দেশীয় বাজারে অস্বাভাবিক দামের কারণে ব্যবসায়ীরা লোকসানের ভয়ে রপ্তানি করতে চাইছেন না। ইতিমধ্যেই গত দু’দিনে মাত্র ৬৩ মেট্রিক টন ইলিশ গেছে ভারতে।
বরিশালের মাহিমা এন্টারপ্রাইজের বাবর সিকদার জানান, ‘নদীতে মাছ নেই। এই নৌকো, সেই নৌকো ঘুরে মাছ সংগ্রহ করতে হয়। আমার এখান থেকে ৯০ টনের অর্ডার, তা পূরণ করা সম্ভব নয়।’
বর্তমানে মোকামে ৬০০ গ্রামের বেশি ইলিশের পাইকারি দর কেজিপ্রতি ২ হাজার টাকা, এক কেজি বা তার বেশি হলে ২,২০০–২,৫০০ টাকা। রপ্তানির জন্য প্যাকেজিং ও পরিবহণ খরচ ধরলে কেজিপ্রতি দাম আরও ১০০–১৩০ টাকা বাড়ে। অথচ সরকারের নির্ধারিত রপ্তানি দর মাত্র ১,৫২৫ টাকা। ফলে ব্যবসায়ীদের আশঙ্কা, রপ্তানিতে বড়সড় লোকসান হবে।
বরিশাল পোর্ট রোড আড়তদার সমিতির সভাপতি কামাল সিকদার বলেন, ‘মাছ কম, দামও বেশি। এ বার আগের মতো টার্গেট পূরণ সম্ভব নয়।’ পাবনার এক রপ্তানিকারক তো বেনাপোলে অপেক্ষার পর শেষমেশ ট্রাকভর্তি ইলিশ যশোরের বাজারেই বিক্রি করে দেন।
অনেক ব্যবসায়ীর দাবি, মরশুমের শুরুতেই চোরাপথে প্রচুর ইলিশ ভারতে চলে যাওয়ায় কলকাতার বাজারে এখন মাছ ভরপুর। তাই রপ্তানির ইলিশ নিতে আগ্রহ দেখাচ্ছে না ভারতীয় ক্রেতারা।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top