জাকির হোসেন, ঢাকা, ২১ সেপ্টেম্বর: আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত বলে মনে করেন বাংলাদেশের ৮৬.৫% ভোটার। পাশাপাশি, ৯৪.৩% জানিয়েছেন তাঁরা ভোট দিতে আগ্রহী। তবে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬% ভোটারের কোনও ধারণা নেই।
রবিবার ঢাকার দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসালটিংয়ের প্রকাশিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড-২’–এর রিপোর্টে এই তথ্য উঠে আসে। সার্ভেতে দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন।
জরিপে দেখা যায়, ৭৮.৭% মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতাকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ বলেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীর সন্তুষ্টি তুলনামূলক কম। ভোটের নিরাপত্তা বিষয়ে ৭৭.৫% মনে করেন তাঁরা নিরাপদে ভোট দিতে পারবেন। আবার পুলিশের নিরপেক্ষতা নিয়ে শহুরে তরুণদের সংশয় প্রবল।
চাঁদাবাজি বেড়েছে বলে মত দিয়েছেন ৫৬.৬% নাগরিক। তথ্যসূত্র হিসেবে তরুণ ও উচ্চশিক্ষিতদের বড় অংশ নির্ভর করছেন সোশ্যাল মিডিয়ার ওপর।

ফেব্রুয়ারিতেই ভোট চান বাংলাদেশের ৮৬.৫% মানুষ
Releated Posts
ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর
ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…
হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সতর্ক থাকার নির্দেশ ডিজিএসের
কলকাতা, ২৭ জুন (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ডিরেক্টরেট জেনারেল অফ…
ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…
ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল
পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…


















