News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার বুকে বাম শাসন ব্যবস্থা ছিল রাজ্যবাসীর দুর্ভাগ্য, তাঁরা মানুষের অনুভূতিকে সন্মান দেয় না : সাংসদ বিপ্লব
Image

ত্রিপুরার বুকে বাম শাসন ব্যবস্থা ছিল রাজ্যবাসীর দুর্ভাগ্য, তাঁরা মানুষের অনুভূতিকে সন্মান দেয় না : সাংসদ বিপ্লব

আগরতলা, ২০ সেপ্টেম্বর : ত্রিপুরায় বুকে বাম শাসন ব্যবস্থা ছিল রাজ্যবাসীর দুর্ভাগ্য। কারণ, তাঁরা মানুষের অনুভূতিকে সন্মান দেয় না। উল্টো মানুষের আবেগ-অনুভুতিকে অবরুদ্ধ করে রাখত বামেরা। আজ বনমালীপুর মন্ডল আয়োজিত জনসভায় বামেদের নিশানা করে সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

তাছাড়া, এদিনের জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। এদিন সাংসদ বিপ্লব বলেন, বিজেপি মানুষের কল্যাণে সাড়ে সাত বছর কাজ করে যাচ্ছে। কারণ, বিজেপি নেতৃত্বদের মন পরিষ্কার। মানুষের কল্যানে রাজনীতি করে বিজেপি। অন্যদের মত অকল্যানের জন্য রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি।

তাঁর কথায়, ত্রিপুরায় বুকে বাম শাসন ব্যবস্থা ছিল রাজ্যবাসীর দুর্ভাগ্য। কারণ, তাঁরা মানুষের অনুভূতিকে সন্মান দেয় না। কিন্তু উল্টো মানুষের আবেগ আর অনুভুতিকে কদর করেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে নিজের অস্তিত্ব বজায় রাখতে রাজনীতি করেন না তিনি। মানুষের স্বার্থে রাজনীতি করেন প্রধানমন্ত্রী। তাই রাজ্যের মানুষের আবেগ অনুভুতিকে সন্মান জানিয়েই মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দির উদ্বোধনে রাজ্যে ছুটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top