News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুস্থ নারী, সশক্ত পরিবার’ ও ‘অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস’ অভিযানের সূচনা
Image

সুস্থ নারী, সশক্ত পরিবার’ ও ‘অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস’ অভিযানের সূচনা


আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধার-এ ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ ও ‘অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস’ অভিযানের সূচনা করেন। ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র ও সরকারি হাসপাতাল মিলিয়ে এক লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। এটি দেশের মহিলা ও শিশুদের জন্য সর্ববৃহৎ স্বাস্থ্য উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে।

ঊনকোটি জেলায়ও আজ জেলা স্তরে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শির্সেন্দু চাকমা, আরজিএম হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক পাপিয়া রুদ্র পাল, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অনান্য অতিথিবৃন্দ।

এই কর্মসূচির লক্ষ্য হলো মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রিক সেবা বিস্তৃত করা। এর আওতায় রক্তাল্পতা, যক্ষ্মা, সিকল সেল রোগসহ নানা অসংক্রামক রোগের প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসা হবে। পাশাপাশি প্রসবকালীন যত্ন, টিকাদান, পুষ্টি, মানসিক স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। সুবিধাভোগীদের আয়ুষ্মান যোজনা ও অন্যান্য সরকারি প্রকল্পের আওতায় আনা হবে।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন—“এটি শুধু একটি স্বাস্থ্য অভিযান নয়, বরং নারী ও শিশুর সুস্থতার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। এই কর্মসূচির মাধ্যমে ঊনকোটি জেলার অসংখ্য পরিবার উপকৃত হবে।”

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top