News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে স্থানীয়রা
Image

বাংলাদেশের কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে স্থানীয়রা

জাকির হোসেন, ঢাকা, ১৫ সেপ্টেম্বর: বাংলাদেশের কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরূপদহ পালপাড়ার শ্রীশ্রী রক্ষা কালী মন্দিরে রবিবার রাতে প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। এ সময় মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরা ও মেমোরি কার্ডও খুলে নিয়ে যাওয়া হয়।

মন্দির কর্তৃপক্ষ জানায়, কার্তিক প্রতিমার হাত ও গলা, সরস্বতী প্রতিমার হাত ও মুকুট ভেঙে দেওয়া হয়েছে। রাজহাঁস ও ময়ূর বাহনও নষ্ট করা হয়েছে। পুলিশের ধারণা, সন্ধ্যার পর ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যেই রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে।

মন্দিরের সেবক বাদল কুমার দে বলেন, ‘তিন বছর ধরে আমরা দুর্গাপূজা করছি। উৎসবের মধ্যে এই ঘটনা আমাদের আতঙ্কে ফেলল।’ মন্দির কমিটির সম্পাদক শ্রীবাস কুমার দে জানান, ‘আজই পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি। এলাকায় বৈঠক করে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, ‘সিসিটিভির ক্যামেরা ও মেমোরি কার্ড দুর্বৃত্তরা নিয়ে গেছে। অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত দ্রুত চলছে।’

সোমবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, ‘দুষ্কৃতকারীরা দুটি প্রতিমার ক্ষতি করেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, মন্দিরে ফের ক্যামেরা বসানো হয়েছে এবং আনসার মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top