News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাকসুর ভোটেও জয়ী শিবির
Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাকসুর ভোটেও জয়ী শিবির

জাকির হোসেন, ঢাকা, ১৪ সেপ্টেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এও নিরঙ্কুশ জয় পেল জামায়াতে ইসলামির ছাত্রশাখা ইসলামি ছাত্র শিবির। জাকসু নির্বাচনে শীর্ষ চারটি পদের তিনটিতেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। শীর্ষপদে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ থেকে সহ-সভাপতি তথা ভিপি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক তথা জিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার নির্বাচন হলেও শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। শিবির সমর্থিত প্যানেল ২৫টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে।
গত বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা অবধি ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট ও রেজাল্ট বয়কট করে বিএনপির শাখা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল-সহ পাঁচটি প্যানেল। শুক্রবার গণনার সময়ে এক মহিলা অধ্যাপক অসুস্থ হয়ে মারা যান। এর ফলে ভোট গণনা স্থগিত হয়ে যায়।
প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে জামায়াতের ছাত্রশাখা জয়ী হওয়াকে বিএনপির পক্ষে উদ্বেগের বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁরা বলছেন, চট্টগ্রাম ছাড়া আর কোনও বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কখনও জয়ী হয়নি। রাজশাহী ও অন্য বিশ্ববিদ্যালয়গুলিতেও শিবিরের প্রার্থীরা এগিয়ে বলে জানাচ্ছেন পর্যবেক্ষকেরা। ফলে জাতীয় নির্বাচনেও বিএনপির চাপ রয়েছে বলে মনে করছেন তাঁরা৷

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top