News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭৫ শতাংশ প্রতিবন্ধী প্রতিমা সরকারের ভাতা বঞ্চনা, দুইবার আবেদনেও মেলেনি সাড়া
Image

৭৫ শতাংশ প্রতিবন্ধী প্রতিমা সরকারের ভাতা বঞ্চনা, দুইবার আবেদনেও মেলেনি সাড়া

আগরতলা, ১৪ সেপ্টেম্বরঃ
গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসহায় প্রতিমা সরকার দীর্ঘদিন ধরেই দিব্যাঙ্গ ভাতার জন্য চেষ্টা চালাচ্ছেন। ৭৫ শতাংশ শারীরিকভাবে অক্ষম এই নারী দুইবার আবেদন করেও আজ পর্যন্ত ভাতা পাননি।

প্রতিমা সরকারের বড় বোন মিনতি সরকারের আশ্রয়েই বহু বছর ধরে জীবনযাপন করছেন তিনি। তবে মিনতি সরকার নিজেও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কোনোরকমে দু’বেলা খাবারের ব্যবস্থা করেন। এই পরিস্থিতিতে প্রতিমার চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাপন আরও কঠিন হয়ে পড়েছে।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিমা দুইবার দিব্যাঙ্গ ভাতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু সংশ্লিষ্ট সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের তরফে তার আবেদনের কোনো ইতিবাচক সাড়া মেলেনি। কেন তিনি এতদিন ভাতা থেকে বঞ্চিত, তা নিয়েও অন্ধকারে আছেন প্রতিমা ও তার বোন মিনতি।

রবিবার দুপুরে সংবাদমাধ্যমের কাছে প্রতিমা ও মিনতি তাদের দুর্দশার কথা তুলে ধরে রাজ্য সরকারের কাছে ভাতার দাবি জানান। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশিত হওয়ার পর সরকার ও সমাজকল্যাণ দপ্তর প্রতিমা সরকারের দাবির প্রতি কী পদক্ষেপ নেয়।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top