News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মনিপুরে মোদীর সফরের আগে চুরাচাঁদপুরে দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ
Image

মনিপুরে মোদীর সফরের আগে চুরাচাঁদপুরে দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ

ইম্ফল, ১২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনিপুর সফরের আগে উত্তপ্ত হয়ে উঠছে চুরাচাঁদপুর জেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার তিনটি স্থানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, রাত ৮টা নাগাদ বংমল এলাকায় প্রথম সংঘর্ষ শুরু হয়, এরপর পিয়ার্সনমুন গ্রাম ও ফাইলিয়েন বাজার এলাকাতেও অশান্তি ছড়ায়।

দুষ্কৃতীরা শনিবার মোদীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সাজসজ্জার জন্য লাগানো ব্যানার, হোর্ডিং, কাটা-আউট ছিঁড়ে ফেলে এবং রাস্তায় বসানো ব্যারিকেড ভাঙচুর করে।

পুলিশ জানিয়েছে, বংমল এলাকা থেকে প্রায় ১ কিমি দূরে বিএসএফ-এর হেলিপ্যাড, যেখানে মোদীর নামার সম্ভাবনা রয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস বা মক বোমার ব্যবহার করা হয়নি। রাত ৯টা ১০ মিনিট নাগাদ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

অশান্তির পরই কেন্দ্রীয় বাহিনী এলাকায় ফ্ল্যাগ মার্চ শুরু করেছে এবং টহলদারি জোরদার করা হয়েছে চুরাচাঁদপুরে।

প্রসঙ্গত, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনিপুর সফরে আসছেন। চুরাচাঁদপুরের পিস গ্রাউন্ড থেকে ₹৭,৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস এবং ইম্ফল থেকে ১,২০০ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top