News Flash

Image

২৫ লক্ষ টাকার ইয়াবা সহ আটক এক

কদমতলা, ১২ সেপ্টেম্বর : ত্রিপুরার রাজ্যের উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভার চুড়াইবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় ২৫ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার টিম সহ গোয়েন্দা বিভাগের কর্মীরা শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালায়। ওই সময় প্রেমতলা দিক থেকে চুরাইবাড়ির উদ্দেশ্যে আসা নাজিম উদ্দিন (৩৭) পিতা আব্দুল সত্তার নামের এক যুবককে আটক করা হয়। তার বাড়ি কদমতলা থানার তারাকপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়।পুলিশ জানায়, অভিযুক্তের হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

জব্দকৃত মাদকের কালোবাজারি মূল্য প্রায় ২৫ লাখ টাকা।ঘটনার বিষয়ে চুরাইবাড়ি থানার অফিসার-ইন-চার্জ দেবব্রত বিশ্বাস জানান, ফরেনসিক টিম ও ডিসিএম এর উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। অভিযুক্তকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তদন্তে খতিয়ে দেখা হবে এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত।পুলিশের প্রাথমিক ধারণা, আসাম থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছিল।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top