News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাধানগরে নেশা কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
Image

রাধানগরে নেশা কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর:
নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এক নেশা কারবারি। রাধানগর এলাকার রাধামাধব উন্নয়ন সংঘের সদস্যরা শুক্রবার রাধানগর বিয়ামাগারের সামনে থেকে ওই যুবককে হাতে-নাতে ধরে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক যুবকের নাম আসিশ পাল, বাড়ি আড়ালিয়ার পালপাড়ায়। তার কাছ থেকে আনুমানিক ৭০টি কোটা ট্যাবলেট উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
রাধামাধব উন্নয়ন সংঘের এক সদস্য ভাস্কর চক্রবর্তী জানান, “আমরা সবসময় ড্রাগস বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছি। সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতেই আমাদের এই প্রচেষ্টা।”
এ ঘটনায় পশ্চিম থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তাদের ও খুঁজে বের করার চেষ্টা চলছে।

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top