News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেপালে আটকে পড়েছেন আগরতলার স্বপ্নজিত চৌধুরী, দিশেহারা পরিবার
Image

নেপালে আটকে পড়েছেন আগরতলার স্বপ্নজিত চৌধুরী, দিশেহারা পরিবার

আগরতলা, ১১ সেপ্টেম্বর: নেপালে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতার জেরে আটকা পড়েছেন ত্রিপুরার ছেলে স্বপ্নজিত চৌধুরী। জানা যায়, গত ৪ সেপ্টেম্বর একটি সেমিনারে যোগ দিতে নেপালে গেছিলেন তিনি। পুরাতন আগরতলার বাসিন্দা খোকন চৌধুরীর ছেলে স্বপ্নজিত বর্তমানে কলকাতা থেকে পিএইচডি করছেন। গত ৪ সেপ্টেম্বর তিনি একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে নেপালে গিয়েছিলেন।

সেখানে সেমিনার শেষ হয় ৮ সেপ্টেম্বর। পরের দিনই তাঁর কলকাতা ফেরার কথা ছিল। কিন্তু সেদিন রাত থেকেই নেপালে পরিস্থিতি হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফলে সেখানেই আটকে পড়েন তারা। তার বাবা জানিয়েছেন, সেখানে আটকে পড়েন ওই সেমিনারে যোগ দেওয়া আরো ৪০জন ভারতীয় ছাত্রছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, নেটওয়ার্ক পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় টানা দু’দিন স্বপ্নজিতের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি তাঁর বাবা-মা। এই সময়টুকু প্রবল উৎকণ্ঠায় কাটিয়েছেন তাঁরা। পরে কোনওভাবে যোগাযোগ স্থাপিত হলেও, এখনও ছেলে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কি না তা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন পরিবার। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যেন তাদের ছেলেকে ভারতে ফিরে আসতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই অনুরোধ জানিয়েছেন স্বপ্নজিতের বাবা – মা।

স্বপ্নজিতের বাবা খোকন চৌধুরী জানিয়েছেন, ছেলের সেমিনার শেষ হওয়ার পর কলকাতা ফেরার কথা ছিল। হঠাৎ সবকিছু পাল্টে গেল। প্রথম দু’দিন কোনও খবরই পাইনি, পরে যোগাযোগ হলেও ওর অবস্থার কথা ভেবে খুব চিন্তায় রয়েছেন। সরকারের কাছে আবেদন জানান, যত দ্রুত সম্ভব ছেলেকে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।

উল্লেখ্য,গত কয়েকদিন ধরে নেপালে যুবসমাজের ভয়াবহ
আন্দোলন ঘিরে তীব্র অস্থিরতার সৃষ্টি হয়েছে। রাজধানী কাঠমাণ্ডুসহ একাধিক জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং অবরোধের ঘটনা ঘটছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি বিদেশি নাগরিকরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাতিল হচ্ছে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট, সীমান্তে কড়াকড়ি বেড়েছে। এই পরিস্থিতিতে সেখানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top