News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫ দফা দাবিতে বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের ডেপুটেশন
Image

৫ দফা দাবিতে বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর : বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং স্টাফরা কর্মীর সংস্থার অধীনে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছে তাঁরা। তাই ৫ দফা দাবিতে টাউনহলের সামনে থেকে একটি মিছিল করে বিদ্যুৎ দপ্তরের এমডি’র নিকট এক ডেপুটেশন প্রদান করে তাঁরা।

এক আউটসোর্সিং কর্মী বলেন, গত পাঁচ বছর যাবৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় ৬০০ জন কর্মী বিভিন্ন পদে নিযুক্ত আছেন। বিদ্যুৎ দফতর থেকে বলা হয়েছিল তাঁদের প্রতিবছর বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি। নূন্যতম বেতনে তাঁদের সংসার চালাতে হচ্ছে। কর্মীদের আরও অভিযোগ, গত ৬ মাস ধরে তাঁরা বেতন বঞ্চনার শিকার হচ্ছেন। বেতন নিয়ে কোম্পানীর কর্মকতার সাথে কথা বললে তাঁদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ দফতর থেকেই বকেয়া বেতন প্রদান করা হচ্ছে না। তাই আজ বাধ্য হয়ে পাঁচ দফা দাবিতে বিদ্যুৎ দপ্তরের অর্ধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।

তাঁদের দাবিগুলো হল, নিয়মিতকরণ করা, প্রত্যেক মাসে মাসে নিয়মিত বেতন প্রদান,
সঠিক সময়ে বেতন প্রদাব, ইপিএই ও ইএসআই এবং মেডিকেল ছুটি প্রদান করা এবং নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা হোক।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top