News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর সহযোগিতায় কৈলাসহরে যুবকের মরদেহ ফিরল বাড়িতে, পাশে দাঁড়ালেন বিধায়ক
Image

মুখ্যমন্ত্রীর সহযোগিতায় কৈলাসহরে যুবকের মরদেহ ফিরল বাড়িতে, পাশে দাঁড়ালেন বিধায়ক

কৈলাসহর ৭ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের মুম্বাইয়ে কর্মরত অবস্থায় প্রয়াত কৈলাসহরের দুর্গাপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান যাদব সূত্রধরের কফিনবন্দী মরদেহ গতকাল গভীর রাতে তার নিজ বাসভবনে পৌঁছায়। এসময় উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজীৎ সিনহা।

উল্লেখ্য, পেশায় গাড়ি চালক যাদব সূত্রধর মুম্বাইয়ের এক বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত ২রা সেপ্টেম্বর হঠাৎ মৃত্যু হলে তার পরিবার একেবারেই অসহায় হয়ে পড়ে। হতদরিদ্র পরিবারের লোকজন স্থানীয় বিধায়ক বিরজীৎ সিনহার শরণাপন্ন হন।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বিধায়ক বিরজীৎ সিনহা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। মরদেহ প্রথমে বিমানযোগে আগরতলা আনা হয় এবং সেখান থেকে সড়কপথে দুর্গাপুর গ্রামে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় মুখ্যমন্ত্রী এবং বিধায়কের মানবিক উদ্যোগে মৃতের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top