News Flash

  • Home
  • দিনের খবর
  • আইআইটি মাদ্রাজ শীর্ষে, প্রকাশিত হল এনআইআরএফ ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২৫
Image

আইআইটি মাদ্রাজ শীর্ষে, প্রকাশিত হল এনআইআরএফ ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২৫

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৪ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২৫ প্রকাশ করেন। সামগ্রিক বিভাগে এবারও শীর্ষস্থান দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু এবং তৃতীয় স্থানে রয়েছে আইআইটি বোম্বে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ২০১৪-১৫ সালে দেশে উচ্চশিক্ষার ছাত্রছাত্রী সংখ্যা ছিল ৩.৫ কোটির নিচে, যা বর্তমানে বেড়ে হয়েছে ৪.৫ কোটি। সরকার ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। তিনি আরও বলেন, ২০১৪ সালে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এর শীর্ষ ৫০০ তালিকায় ভারতের ১১টি প্রতিষ্ঠান ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫৪। পাশাপাশি, টাইমস হাইয়ার এডুকেশন র‍্যাঙ্কিং-এ ভারতের স্থান ২০১৯ সালে যেখানে ৪৯ ছিল, তা এখন উন্নীত হয়ে ১১৩ হয়েছে। এছাড়া, ৬টি আইআইএম এবং ২টি বিজনেস স্কুল এখন ফিনান্সিয়াল টাইমস গ্লোবাল এমবিএ র‍্যাঙ্কিং-এর শীর্ষ ১০০ তালিকায় রয়েছে।

এবছর বিভিন্ন বিভাগ অনুযায়ী র‍্যাঙ্কিং-এ, ইঞ্জিনিয়ারিং বিভাগেও শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ। ম্যানেজমেন্ট বিভাগে প্রথম হয়েছে আইআইএম আহমেদাবাদ। মেডিক্যাল বিভাগে শীর্ষ স্থান দখল করেছে এআইআইএমএস দিল্লি এবং আইন বিভাগের সেরা প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, বেঙ্গালুরু। শিক্ষামন্ত্রক জানিয়েছে, এই র‍্যাঙ্কিং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান নির্ধারণ ও স্বচ্ছ প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top