News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষিণ জয়পুর এলাকায় ১৯ পারিবারের একটি কলোনিকে উচ্ছেদ করলো প্রশাসন
Image

দক্ষিণ জয়পুর এলাকায় ১৯ পারিবারের একটি কলোনিকে উচ্ছেদ করলো প্রশাসন

আগরতলা, ৩০ আগস্ট :নআজ সকাল থেকে দক্ষিণ জয়পুর হাওড়া নদীর পার ১৯ পারিবারের একটি কলোনির উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসনের আধিকারিকরা। স্মার্ট সিটির প্রকল্পের অঙ্গ হিসাবে হাওড়া নদীর বাধ নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই মোতাবেক কাজও শুরু হয়। তবে এই অস্থায়ী কলোনির জন্য মাঝ পথে কাজ বন্ধ করতে বাধ্য হয়।

আগরতলার দক্ষিণ জয়পুর পশ্চিমপাড়া এলাকায় এক অনন্য দৃশ্য দেখা গেল শনিবার ভোরে। দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে হাওড়া নদীর তীরে সরকারি জমিতে বসবাসকারী ১৯ পরিবার আজ পৌর নিগম, এসডিএম, তহশিলদার ও পুলিশের উপস্থিতিতে সরকারি নোটিশ মেনে হাসিমুখে নিজেরাই ভেঙে দিলেন তাঁদের বসতঘর। সকাল ঠিক ৪টা ৪৫ মিনিটে শুরু হয় এই উচ্ছেদ অভিযান।

অভিযান চলাকালীন পৌর নিগমের কর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরিবার গুলির সক্রিয় অংশগ্রহণ ও শান্তিপূর্ণ মনোভাব দেখে প্রশাসনও খুশি হয়।

উচ্ছেদ হওয়া পরিবারগুলির কয়েকজন জানান, এলাকার বিধায়ক তথা মেয়র তাঁদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি স্থানীয় কাউন্সিলার নিতু দে গুহ প্রায় প্রতিদিনই খোঁজখবর নিচ্ছেন। তাই জনপ্রতিনিধিদের মানবিক আচরণ ও সহযোগিতার জন্য তাঁরা আশাবাদী যে শিঘরই পুনর্বাসনের ব্যবস্থা হবে।

একজন বাসিন্দা বলেন, “আমরা জানি এই জমি সরকারি। তাই আইন মেনেই আমরা নিজেরাই ঘর ভেঙে দিলাম। এখন শুধু চাই সরকার আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিক।”

ছোট শিশু, বৃদ্ধ ও মহিলাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে পরিবারের লোকজন জেলা শাসকের নিকট আবেদন জানিয়েছেন। তাঁদের বিশ্বাস, প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে নতুন করে জীবনের পথচলা শুরু করতে পারবেন।

Releated Posts

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ

আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী,…

ByByReshmi Debnath Apr 12, 2026

মান্দাইয়ে ভোট দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন, জয়ের ব্যাপারে আশাবাদী

আগরতলা, ১২ এপ্রিল: মান্দাইয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার সকালেই…

ByByReshmi Debnath Apr 12, 2026

(updated) এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র দয়ালপাড়া: বোমা, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ

বক্সনগর, ১২ এপ্রিল: স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রবিবার ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথের দয়ালপাড়ায়…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top