News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় গ্রামীণ ব্যাঙ্কে চাঞ্চল্যকর প্রতারনার অভিযোগ, ব্যাংক একাউন্ট থেকে উধাও টাকা
Image

বিশালগড় গ্রামীণ ব্যাঙ্কে চাঞ্চল্যকর প্রতারনার অভিযোগ, ব্যাংক একাউন্ট থেকে উধাও টাকা

বিশালগড়, ২৯ আগস্ট : বিশালগড় গ্রামীণ ব্যাঙ্কে এক ভয়ঙ্কর প্রতারণার ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন অন্য ব্যক্তি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যাঙ্কে, এমনকি পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার বিশালগড় রঘুনাথপুর এলাকার বাসিন্দা শংকর চন্দ্র সাহা ব্যাংকে টাকা তোলার জন্য আসেন। টাকা তোলার পর তিনি ব্যাংক বই আপডেট করতে গিয়ে দেখতে পান, চলতি মাসের ২৬ তারিখ তাঁর অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ ওই দিন তিনি ব্যাংকে এসে কোনো টাকা তোলেননি বলে অভিযোগ।

এই নিয়ে তিনি ব্যাঙ্ক ম্যানেজারের কাছে অভিযোগ জানালে, উল্টে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে দাবি করেন শংকরবাবু। প্রতারিত গ্রাহকের স্ত্রী আরও অভিযোগ করেন, তাঁর স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করেছে ব্যাংকের কেশিয়ার সূর্য কুমার সাহা।
সূত্রের খবর, কেশিয়ার সূর্য কুমার সাহার কাছে টাকা উধাওয়ের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কিছু বলতে পারেননি। শুধু জানিয়েছেন, “কেউ একজন এসে শংকরবাবুর নামে টাকা তুলে নিয়েছে।” এতে গ্রাহকদের মধ্যে প্রশ্ন উঠেছে—ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কেমন, যে কারও অ্যাকাউন্ট থেকে অন্য কেউ টাকা তুলে নিতে পারে?

এদিকে শুক্রবারের ঘটনায় গ্রাহক ও তাঁর পরিবারের লোকেরা ব্যাংক চত্বরে ক্ষোভ দেখাতে শুরু করলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা যখন ম্যানেজারের কাছে এ বিষয়ে জানতে চান, তিনি অকপটে নিজেদের গাফিলতির কথা স্বীকার করেন। এরপরই খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ব্যাংকে ছুটে আসে এবং তদন্ত শুরু করে।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top