News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভার বেলবাড়ি রাস্তায় বেহাল দশা, চরম ভোগান্তিতে স্থানীয়রা
Image

বিধানসভার বেলবাড়ি রাস্তায় বেহাল দশা, চরম ভোগান্তিতে স্থানীয়রা

আগরতলা, ২৭ আগস্ট: চড়িলাম বিধানসভার বংশিবাড়ি থেকে বক্সনগর যাওয়ার পথে বেলবাড়ি রাস্তা বর্তমানে একেবারে বেহাল অবস্থায় পৌঁছেছে। রাস্তার অধিকাংশ অংশ কাদায় একাকার থাকায় পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেই।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি। বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে। শুধু তাই নয়, বাইক ও গাড়িও ওই কাদাময় রাস্তায় আটকে যাচ্ছে। বাইক গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তা পার করতে হচ্ছে।

এলাকাবাসীদের আরো অভিযোগ , এলাকার কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। জরুরি মুহূর্তে রোগী পরিবহনে গ্রামবাসীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, যদি দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ না নেওয়া হয় তবে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top