News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিয়ালদহ থেকে সাব্রুম আসার পথে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ১২ কেজি গাঁজা সহ আটক এক
Image

শিয়ালদহ থেকে সাব্রুম আসার পথে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ১২ কেজি গাঁজা সহ আটক এক

আগরতলা, ২৬ আগস্ট : শিয়ালদহ থেকে সাব্রুম আসার পথে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা। পাশাপাশি সন্দেহভাজন যুবককে আটক হয়।

শিয়ালদহ থেকে সাব্রুম আসার পথে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা। পাশাপাশি সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। আটক সন্দেহভাজন যুবকের নাম জামাল হোসেন। সোমবার রাতে বিএসএফ ও জিআরপি পুলিশ একটি ব্যাগে মোট ছয় প্যাকেট গাঁজা উদ্ধার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে। জানা যায়,কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি কামরায় কিছু বিএসএফ জওয়ানরা ছিল। সেই কামরায় জামাল হোসেন নামে এক যুবক উদয়পুর থেকে উঠে। উঠার পর যুবকের গতিবিধি সন্দেহভাজন হওয়াতে বিএসএফ নজর রাখে।

এরপর বিলোনিয়া রেল স্টেশনে আসার পর জিআরপি পুলিশের সহযোগিতায় রেলের কামরা থেকে একটি ব্যাগ উদ্ধার করে। পরবর্তী সময়ে ব্যাগ খোলার পর ছয় প্যাকেট গাঁজা উদ্ধার হয়। জামাল হোসেন নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে অস্বীকার করে। সে কিছু জানে না এবং তার ব্যাগ না বলে জানায়। সে জানায় তার কাকার এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল। তবে কোন জায়গা সে জানে না। সন্দেহভাজন অবস্থায় যুবকটিকে আটক করার পর, তার সাথে থাকা অন্য জন পালিয়ে যায়। জিআরপি থানার কর্তব্যরত অফিসার জানান মঙ্গলবার বিলোনিয়া আদালতে তোলা হবে উদ্ধারকৃত গাঁজা সহ সন্দেহভাজন যুবককে।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top